অনলাইন ফরম পূরণের নিয়মাবলী-2024
- খুব সহজ উপায়ে এবং অভিনব পদ্ধতিতে ফরম পূরণ করে আপনি আপনার স্থান থেকেই ভর্তি পরীক্ষার Admit Card সংগ্রহ করতে পারবেন।
- প্রথমে ফরম এ উল্লেখিত প্রয়োজনীয় তথ্যাদি সঠিক ভাবে পূরণ করে ও পাসপোর্ট সাইজ এর একটি ছবি আপলোড করে ফরমটি SUBMIT করুন। ফরম এর উল্লেখিত তথ্যাদি অবশ্যই ইংরেজি/English এ পূরণ করতে হবে।
- ঠিক ভাবে ফরমটি SUMBIT হলে আপনার Registration Process Complete হবে এবং আপনি একটি Reference/Ref নাম্বার পাবেন। Reference/Ref নাম্বারটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে অথবা লিখে রাখতে হবে। মনে রাখবেন আপনার Registration Process Complete হয়েছে কিন্তু Admit Card পেতে হলে আপনাকে অবশ্যই Payment Process Complete করতে হবে এবং Payment Process এর জন্য Reference/Ref নাম্বারটি অতীব জরুরী।
- ফরম এর মূল্য আপনাকে bKash এর মাধ্যমে জমা দিতে হবে। আপনার নিজের অথবা অন্য কারো bKash Account থেকে ৩০০ টাকা ০১৭০৫৮০৬০৮০ নাম্বার এ জমা দিতে হবে। bKash এ সফল ভাবে টাকা জমা হলে আপনি একটি TrxID Number নাম্বার পাবেন। TrxID নাম্বারটি আপনাকে অবশ্যই লিখে/মনে রাখতে হবে। পরবর্তীতে Admit Card উত্তোলনের জন্য এই TrxID নাম্বারটি প্রয়োজন হবে। bKash Payment এর বিস্তারিত তথ্য ছবির মাধ্যমে দেখানো হয়েছে।
- Admit Card উত্তোলনের জন্য আপনাকে Admit Card এ প্রবেশ করে Reference/Ref Number এবং TrxID number দিলেই খুব সহজে আপনি Admit Card টি Print করে নিতে পারবেন । কোন কারণে Admit Card হারিয়ে ফেললে আপনি এই Option এ এসে আবার আপনার Admit Card টি Print করে নিতে পারবেন।
Helpline
বিস্তারিত তথ্যের জন্য এবং কোন জটিলতার সম্মুখীন হলে এই নম্বর গুলোতে তাৎক্ষনাত যোগাযোগ করুন। ০১৯৪১২০১২০৩, ০১৯৪১২০১২০৭, ০১৯৪১২০১২০৮ এই নম্বর গুলো সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকবে।
এসএসসি পরীক্ষায় মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর অভাবনীয় সাফল্য

২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার প্রাণ কেন্দ্রে ২০১৮ সালে স্থাপিত হলেও ২০১৯ সালে আনুষ্ঠানিক ভাবে শ্রেণি কার্যক্রম শুরু হয়। তবে করোনাকালীন সময়ে কার্যক্রম ধীরগতি হলেও করোনা পরবর্তী আবারও প্রতিষ্ঠানটির গতি ফিরে পায়। ২০২৩ শিক্ষাবর্ষে মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৫৩ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৩ জনই জিপিএ ৫.০০ পায় ও ৩৬ জন গোল্ডেন জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়। শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল পরিচালনা পর্ষদের আন্তরিক প্রচেষ্টায় এই অভাবনীয় সাফল্য। আমি আশা করি এলাকাবাসী ও প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা পেলে মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অতি দ্রুত স্বপ্ল সময়ের মধ্যে একটি সনামধন্য ও গুনগত শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হবে-ইনশাআল্লাহ।

About us
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় অবস্থিত মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল ২০১৮ সালের ১৫ অক্টোবর ৫নং আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ময়েন উদ্দীন শাহ্ ও তার তিন ভাই মিলে মা আলহাজ্ব মেহেররাব জান ও বাবা আলহাজ্ব মোহাম্মদ হোসেন শাহ্ এর নামে, প্রতিষ্ঠানের নামকরণ করে প্রতিষ্ঠা করেন মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল।
স্কুলে বর্তমান ১৩ জন আবাসিক শিক্ষক ১৭ জন অনাবাসিক সহ ৩০ জন শিক্ষক কর্মরত । আবাসিকে(৩য় থেকে দশম) ৯৫ জন ছাত্রী ও ২৫০ জন (৩য় থেকে ১০ম )ছাত্র ও অনাবাসিক সহ ( প্লে থেকে দশম) প্রায় ৮০০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত । প্রতিষ্ঠানে প্লে থেকে ২য় শ্রেণি অনাবাসিক ও ৩য় থেকে দশম শ্রেণি পর্যন্ত আবাসিক/অনাবাসিক শিক্ষার্থী ভর্তি করানো হয়।
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার জন্য শিক্ষার্থীরা মেধা ও সম্ভাবনার পরিপূর্ণ বিকাশে সাহায্য করার মাধ্যমে উচ্চতর শিক্ষায় যোগ্য করে গরে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য। মাধ্যমিক শিক্ষার ভিত্তি মজবুত হলে তারা উচ্চ শিক্ষায় ভাল করবে এবং তাদের কর্মময় জীবনে সাফল্য আসবে।
আমার বিশ্বাস স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি দ্রুত শিক্ষা বিস্তারে অবদান রাখবে। প্রতিষ্ঠানের উত্তোরোত্তর মঙ্গল কামনায় দোআ অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।